ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাইল মনফিলসকে ৬-২ ও ৬-২ গেমে হারিয়ে বার্সেলোনা ওপেনের শেষ চারে পৌঁছেছেন বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষ খেলোয়াড় রাফায়েল নাদাল।
শুক্রবার র্যাঙ্কিংয়ের নবম খেলোয়াড় মনফিলসকে হারাতে ৭৫ মিনিট সময় নেন তিনি।
ফেলিসিয়ানো লোপেজ ও ইবান দোদিগের মধ্যে খেলায় যিনি জিতবেন তিনি সেমিফাইনালে লড়বেন নাদালের সঙ্গে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/২২০৮ ঘ.
bdnews24