ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়ালটন জাতীয় ভলিবল প্রতিযোগিতা শুক্রবার শুরু হচ্ছে।
এবার পুরুষদের ২৫তম ও মেয়েদের ২০তম আসর বসছে ঢাকা ভলিবল স্টেডিয়ামে। শুক্রবার বিকেল ৪টায় প্রতিযোগিতার উদ্বোধন করা হবে। বুধবার পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা।
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
এতে টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মনিরুল হক ও সম্পাদক ফজলে রাব্বি বাবুল, ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু এবং ওয়ালটনের উপ-পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতার বাজেট ৬ লাখ টাকা। এরমধ্যে ওয়ালটন দেবে চার লাখ টাকা দেবে। বাকি টাকা যোগান দেয়া হবে ফেডারেশনের তহবিল থেকে।
প্রতিযোগিতায় পুরুষ বিভাগে ১০টি এবং মহিলা বিভাগে ৮টি দল অংশ নিচ্ছে।
পুরুষ বিভাগ: বাংলাদেশ সেনা বাহিনী, বাংলাদেশ নৌ বাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়, সাতক্ষীরা জেলা, রংপুর জেলা, খুলনা জেলা ও পাবনা জেলা ।
মেয়েদের বিভাগ: বাংলাদেশ আনসার ও ভিডিপি, বিজেএমসি, ঢাকা বিশ্ববিদ্যালয়, পাবনা জেলা, রংপুর জেলা, রাজশাহী জেলা, সাতক্ষীরা জেলা ও গাজীপুর জেলা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২২২৬ ঘ.
bdnews24