ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্বাধীনতাকাপ ফুটবল প্রতিযোগিতায় শেখ জামাল ধানমন্ডি ক্লাব ২-০ গোলে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়ে প্রথম দল হিসাবে শেষ চারে পৌঁছেছে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সোমবারের খেলায় সহজেই জয় পেয়েছে শেখ জামাল। খেলায় ব্রাদার্স ইউনিয়ন তেমন প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি। গ্র"প পর্বে ব্রাদার্স যেভাবে খেলেছে তার লেশমাত্রও এদিনের খেলায় পাওয়া যায়নি।
দু'দলই এদিন এলোমেলো ফুটবল খেলেছে। মাঠে উপস্থিত দর্শকরা তাই ছিলেন খুবই হতাশ।
প্রথম গোলের দেখা পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে শেখ জামালকে। ৪৫ মিনিটে শাকিলের কর্ণার থেকে পাওয়া হাওয়ায় ভাসানো বলে মাথা ছুঁইয়ে গোল করেন শেখ জমালের আক্রমণভাগের বিদেশী খেলোয়াড় লোগাবোগা।
যদিও এ গোলের জন্য ব্রাদার্সের রক্ষণভাগ অনেকটাই দায়ী। লোগাবোগাকে অরক্ষিত অবস্থায় থাকতে দিয়েছিলো তারা। আর ওই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করেন লোগাবোগা। ব্রাদার্স গোলরক্ষক উত্তম বড়
bdnews24