২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এএফসি অনুর্ধ-১৯ ফুটবলের বছাই পর্ব বাংলাদেশে

এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) অনুর্র্ধ-১৯ ফুটবলের বছাই পর্বের খেলা বাংলাদেশে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2011, 01:27 PM

Updated : 24 Aug 2022, 02:54 PM

ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) অনুর্র্ধ-১৯ ফুটবলের বছাই পর্বের খেলা বাংলাদেশে হবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সোমবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৩১ অক্টোবর থেকে ১০ নভেম্বর গ্র"প 'এ'র খেলোগুলো ঢাকায় অনুষ্ঠিত হবে। তবে খেলার ভেন্যু এখনও ঠিক হয়নি। প্রতিযোগিতায় ৬ টি দল অংশ নেবে। দল গুলো হল-সৌদি আরব, ইরাক, ওমান, বাংলাদেশ, নেপাল ও মালদ্বীপ। ৩১ অক্টোবর বাংলাদেশ ও মালদ্বীপ, ২ নভেম্বর বাংলাদেশ ও ইরাক, ৫ নভেম্বর বাংলাদেশ ও সৌদি আরব, ৭ নভেম্বর বাংলাদেশ ও নেপাল ও ১০ নভেম্বর বাংলাদেশ ও ওমান লড়াইয়ে নামবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এসএনএল/১৯১৮ ঘ.