ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দুই দিনের জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোতিযোগিতা মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হচ্ছে।
দেশে অ্যাথলেটিক্সের সবচেয়ে বড় এই প্রতিযোগিতা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের 'ট্র্যাকে' আয়োজন নিয়ে কিছুটা ঝুঁকি থাকছে।
বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠান এবং রোববার কনসার্ট আয়োজনের কারণে বঙ্গবন্ধু স্টেডিয়ামের সিন্থেটিক ট্র্যাকের অনেক জায়গা ক্ষতিগ্রস্থ হয়েছে। যে গুলো পরে আঠা লাগিয়ে ঠিক করা হয়। কিন্তু এমন ট্র্যাকে দৌড়াতে গিয়ে অ্যাথলেটদের চোটে পড়ার সম্ভাবনা প্রবল।
সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের হল রুমে এ সংবাদ সম্মেলনে ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহ আলম স্বীকার করেন, এমন ট্র্যাকে দৌড়াতে গেলে যে কোনো সময় চোটে পাড়তে পারেন খেলোয়াড়রা।
এবারের প্রতিযোগিতায় ৫০০ জন প্রতিযোগী অংশ নেবেন। যার মধ্যে ৩২৫ জন পুরুষ ও ১৭৫ জন মহিলা অ্যাথলেট রয়েছেন। আর ইভেন্ট থাকছে ৩৬টি। ২২টি ইভেন্টে পুরুষ এবং ১৪টি ইভেন্টে মহিলা ক্রীড়াবিদরা লড়াই করবেন।
মঙ্গলবার ও বুধবার অনুষ্ঠিত হতে যাওয়া এ প্রতিযোগিতা সরাসরি সম্প্রচার করবে এটিএন বাংলা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এসএনএল/১৯১১ ঘ.
bdnews24