২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'পিএফএ'-এর বর্ষসেরা খেলোয়াড় গ্যারেথ ব্যালে

তারকা খেলোয়াড়দের হারিয়ে পেশাদার ফুটবলাদের সংগঠন-'পিএফএ' এর বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন টটেনহ্যাম হটস্পারের আক্রমণভাগের খেলোয়াড় গ্যারেথ ব্যালে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2011, 11:55 AM

Updated : 24 Aug 2022, 02:54 PM

ঢাকা, ১৮ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তারকা খেলোয়াড়দের হারিয়ে পেশাদার ফুটবলাদের সংগঠন-'পিএফএ' এর বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন টটেনহ্যাম হটস্পারের আক্রমণভাগের খেলোয়াড় গ্যারেথ ব্যালে। আর্সেনালের সামির নাসরি ও ম্যানচেস্টার সিটির কার্লোস তেভেজ বর্সসেরার এই লড়াইয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন। বর্ষসেরা তরুণ খেলোয়াড়দের তালিকায়ও ব্যালের নাম ছিল। কিন্তু, ওই পুরস্কারটি গেছে আর্সেনালের জ্যাক উইলশেয়ারের হাতে। আন্তর্জাতিক ফুটবলে ওয়েলসের হয়ে মাঠে নামবেন বলে গ্যারেথ ব্যালের নাম খুব একটা উচ্চারিত হয় নি। কিন্তু, ২০১০-১১ মৌসুমে টটেনহ্যাম হটস্পারের হয়ে তিনি নিজেকে নিয়ে গেছেন জনপ্রিয়তার শীর্ষে। তীব্র গতিই তার মূল অস্ত্র। নিজে গোল করা ছাড়াও তিনি প্রচুর গোলের সুযোগ তৈরী করে দেয়ার যোগ্যতায় সামির নাসরি ও কার্লোস তেভেজের মতো খেলোয়াড়কে পেছনে ফেলে 'পিএফএ' এর সম্মানজনক পুরস্কারে ভূষিত হলেন। পুরস্কার হাতে নিয়ে দারুণ খুশি সাবেক সাউদ্যাম্পটন খেলোয়াড় বলেন, " আমি সত্যিই অনেক খুশী। সত্যিই অনেক সম্মান পেলাম। এত বড় বড় খেলোয়াড়দের টপকে এই পুরস্কার আমি পেয়েছি। " "এই পুরস্কার শুধু আমার নয়, একই সঙ্গে আমার টটেনহ্যাম সতীর্থদেরও। তারা না থাকতে এটা সম্ভব হতো না। " বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসএনএল/১৭৪৬ ঘ.