২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩০ বছর পর শিরোপার কাছাকাছি ম্যান সিটি

এফএ কাপের শেষ চারের লড়াইয়ের প্রথম খেলায় ইয়াইয়া তোরের একমাত্র গোলে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়েছে ম্যানচেস্টার সিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2011, 12:40 PM

Updated : 24 Aug 2022, 02:54 PM

ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এফএ কাপের শেষ চারের লড়াইয়ের প্রথম খেলায় ইয়াইয়া তোরের একমাত্র গোলে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে দ্বিতীয়ার্ধের ৭২ মিনিটে পল স্কোলস লালকার্ড দেখে মাঠের বাইরে চলে গেলে ম্যান ইউ পরিণত হয় ১০ জনের দলে। ৫৩ মিনিটে তোরের গোলে পিছিয়ে পড়া ম্যান ইউয়ের আর খেলায় ফেরা হয়ে ওঠেনি। ফলে ৩০ বছর পর কোনো একটা প্রতিযোগিতার শিরোপা জেতার অনেক কাছে চলে এসেছে ম্যান সিটি। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্ট ব্রমউইচ ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়ে এখনো শিরোপার জন্য লড়ে যাচ্ছে চেলসি। লিগে বাকি আছে মাত্র ৬ খেলা। ৩২ খেলায় চেলসির সংগ্রহ ৬১। সমান খেলায় ৬৯ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে ম্যান ইউ। আর্সেনাল ৬২ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। পিটার ওডেমউয়ঙ্গির গোলে পিছিয়ে পড়া চেলসিকে সমতায় ফেরান দিদিয়ের দ্রগবা। এরপর সলোমন কালু ও ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের গোলে জয় পায় কার্লো আনচেলত্তির দল। ওয়েম্বলি শনিবার রাতে সেজেছিল নতুন সাজে। ম্যান সিটি ও ম্যান ইউয়ের খেলা উপভোগ করেতে উপস্থিত হয়েছিলেন ৮৫ হাজারেরও বেশি দর্শক। একদিকে ওয়েন রুনি, অন্য দিকে কালোর্স তেভেজ। দুই দলের এই দুই নায়ক না খেললেও সামান্যতম আকর্ষণ কমেনি এফএ কাপের সেমিফাইনালের। কিন্তু প্রত্যাশা মতো শুরু করতে পারেনি কোনো দলই। মাঝমাঠের দখল নিতেই কেটে যায় প্রথম দশ মিনিট। প্রথম সুযোগটি আসে খেলার ১৪ মিনিটে। মাইকেল ক্যারিকের বাড়িয়ে দেয়া বল অসাধারণ দক্ষতায় নিয়ন্ত্রণে নিয়ে ম্যান সিটির অফসাইড ফাঁদ এড়িয়ে গোলের একেবারে কাছাকাছি চলে যান বার্বাতভ। কিন্তু সতর্ক গোলরক্ষক জো হার্টকে পরাস্ত