২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোপা হাতছাড়া হতে বসেছে ইন্টারের

ইতালির সেরি আতে পারমার কাছে ইন্টার মিলান হার মেনেছে ২-০ গোলে। এসি মিলান ৩-০ গোলে স্যাম্পদোরিয়াকে উড়িয়ে দেয়ায় এবার সেরি আর শিরোপাও হাতছাড়া হতে বসেছে ইন্টারের। এর আগে শালকে ০৪-এর কাছে হেরে বিদায় নেয় দলটি চাম্পিয়ন্স লিগ থেকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2011, 11:33 AM

Updated : 24 Aug 2022, 02:54 PM

ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইতালির সেরি আতে পারমার কাছে ইন্টার মিলান হার মেনেছে ২-০ গোলে। এসি মিলান ৩-০ গোলে স্যাম্পদোরিয়াকে উড়িয়ে দেয়ায় এবার সেরি আর শিরোপাও হাতছাড়া হতে বসেছে ইন্টারের। এর আগে শালকে ০৪-এর কাছে হেরে বিদায় নেয় দলটি চাম্পিয়ন্স লিগ থেকে। টানা ৫ খেলায় ইন্টারের এটি চতুর্থ হার। ৩৩ খেলায় ৬৩ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে আছে ইন্টার। সমান খেলায় শীর্ষ দল এসি মিলানের সংগ্রহ ৭১। ৬৫ পয়েন্ট নিয়ে নাপোলি আছে দ্বিতীয় স্থানে। শালকের কাছে দুই খেলায় ৭ গোল হজম করাই কাল হয়েছে ইন্টারের। মনোবল ভেঙে গেছে দলের খেলোয়াড়দের। পারমা সামনে তাদের অসহায় আত্মসমর্পণ সে কথাই বলে দেয়। নতুন কোচ লিওনার্দের জন্য এই মৌসুম যেন দুঃস্বপ্নের আরেক নাম। এখন চাকরি বাঁচানোই কঠিন হয়ে গেছে তার। দুই অর্ধে দুই গোল হজম করে তার দল। পারমার মাঠে শুরু থেকে চাপে ছিল ইন্টার। তারপরও ২০ গজ দূর থেকে স্ত্যানকোভিচের দুর্দান্ত শট তাদের ওপর চাপ অনেকটা কমিয়ে দেয়। গোল না হলেও পারমাকে চেপে ধরা শুরু করে তারা এরপর থেকে। কিন্তু সেবাস্তিয়ান জিয়োভিনচোর ৩৮ মিনিটের গোল সব কিছু পাল্টে দেয়। লিওনার্দো গোল শোধ করতে দ্বিতীয়ার্ধে মাঠে নামান ওয়েসলি