২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ রাসেলের কাছে হেরেছে মোহামেডান

স্বাধীনতা কাপ ফুটবল প্রতিযোগিতায় শেখ রাসেল ক্রীড়া চক্রের কাছে ১-০ গোলে হার মেনেছে ঢাকা মোহামেডান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2011, 04:53 PM

Updated : 24 Aug 2022, 02:53 PM

ঢাকা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্বাধীনতা কাপ ফুটবল প্রতিযোগিতায় শেখ রাসেল ক্রীড়া চক্রের কাছে ১-০ গোলে হার মেনেছে ঢাকা মোহামেডান। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেখ রাসেলের আক্রমণভাগের বিদেশি খেলোয়াড় এডওয়ার্ড জয়সূচক গোলটি করেন খেলার ৮৩ মিনিটে। এই জয়ের ফলে গ্র"প চ্যাম্পিয়ন হয়ে শেষ আটে ওঠে শেখ রাসেল। আর রানার্স-আপ হয়ে পরের পর্বে জায়গা করে নেয় ঢাকা মোহামেডান। গ্র"পের অপর দল চট্টগ্রাম মোহামেডান শেষ মুহূর্তে না খেলার সিন্ধান্ত নেয়ায় মোহামেডান ও শেখ রাসেলকে ৩ পয়েন্ট করে দেয়া হয়। তাই এই খেলার আগেই দল দুটো চলে যায় পরের পর্বে। ঝড়ের কারণে খেলা বন্ধ ছিল ৪২ মিনিট। কোয়ার্টার ফাইনালে এই দুই দলের প্রতিপক্ষ এখনো ঠিক হয়নি। রোববার মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ও আরমাবাগ ক্রীড়া সংঘের খেলার ফলাফলের ওপর তা নির্ভর করছে। মুক্তিযোদ্ধা-আরামবাগ খেলা পরিত্যক্ত ঝড়ের কারণে পণ্ড হয়ে গেছে মুক্তিযোদ্ধা ও আরামবাগের খেলা। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তাফা কামাল স্টেডিয়ামে পরিত্যক্ত ঘোষণার আগে খেলা হয় ৬৫ মিনিট। তখন মুক্তিযোদ্ধা ৩-০ গোলে এগিয়েছিল। এর মধ্যে দু'টো গোল করেন রনি, ৪৫ ও ৬৪ মিনিটে। আর ৫৪ মিনিটে তৃতীয় গোলটি করেন কাঞ্চন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২২৩৯ ঘ.