ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাধীনতা কাপ ফুটবল প্রতিযোগিতায় বুধবার আরমবাগ ক্রীড়া সংঘ ও ফেনী সকার ক্লাবের খেলা ১-১ গোলে অমীমাংসিত থাকে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলার ২১ মিনিটে সকার ক্লাবের সোহেল রানা ডান পায়ের আড়াআড়ি শটে গোল করে দলকে এগিয়ে দেন। আরামবাগের এক খেলোয়াড়ের কাছ থেকে বল কেড়ে নিয়ে অনেকটা একক প্রচেষ্টায় তিনি গোলটি করেন। সোহেল রানার শট বারপোস্টে লেগে আরামবাগ জালে জড়ায়।
৪৩ মিনিটে আরামবাগের আক্রমণভাগের খেলোয়াড় বেঞ্জামিন খেলায় সমতা ফেরান। খান শরিফের বাড়ানো বল থেকে আলতো টোকায় সকার ক্লাব জালে বল জড়ান বেঞ্জামিন (১-১)।
তবে দ্বিতীয়ার্ধে দুদলই রক্ষণাত্মক ফুটবল খেলে। ফলে কোনো দলই আর গোলের দেখা পায়নি।
এ ড্রয়ের ফলে দু'দলই কোয়ার্টার ফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রাখল।
যদিও কিছুটা পিছিয়ে আছে সকার ক্লাব। দুই খেলায় তাদের পয়েন্ট মাত্র ১। আরামবাগের পয়েন্ট ও ১। তবে তারা এক ম্যাচ কম খেলেছে।
গ্র"পের শেষ খেলায় মুক্তিযোদ্ধার সঙ্গে ড্র করলেই আরামবাগ চলে যাবে পরবর্তী পর্বে।
তবে আরামবাগ যদি বড় ব্যবধানে হারে, সেই ক্ষেত্রে সকার ক্লাব চলে যাবে কোয়ার্টার ফাইনালে। তাই অনেক যদি কিন্তুর ওপর নির্ভর করছে 'সি' গ্র"প থেকে মুক্তিযোদ্ধার সঙ্গে কোন দল পরবর্তী পর্বে যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এসএনএল/১৯৪০ ঘ.
bdnews24