২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেদেরারকে হারিয়ে ফাইনালে নাদাল

সনি এরিকসন ওপেনের সেমিফাইনালে বিশ্ব র‌্যাঙ্কিংয়ের এক নম্বর খেলোয়াড় স্পেনের রাফায়েল নাদাল ৬-৩ ও ৬-২ গেমে হারিয়েছেন র‌্যাঙ্কিংয়ের তিন নম্বর খেলোয়াড় সুইজারল্যান্ডের রজার ফেদেরারকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2011, 04:10 PM

Updated : 24 Aug 2022, 02:48 PM

ঢাকা, এপ্রিল ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সনি এরিকসন ওপেনের সেমিফাইনালে বিশ্ব র‌্যাঙ্কিংয়ের এক নম্বর খেলোয়াড় স্পেনের রাফায়েল নাদাল ৬-৩ ও ৬-২ গেমে হারিয়েছেন র‌্যাঙ্কিংয়ের তিন নম্বর খেলোয়াড় সুইজারল্যান্ডের রজার ফেদেরারকে। রোববারের ফাইনালে সার্বিয়ার নোভাক জোকভিচের মুখোমুখি হবেন নাদাল। জোকভিচ ৬-৩ ও ৬-১ গেমে আমেরিকার মার্ডি ফিশকে হারিয়ে ফাইনালে ওঠেন। ম্যাচ শেষে নাদাল বলেন, "আমি সামান্য ভুল করেছি। তবে আমার মনে হয় সে (ফেদেরার) অনেক বেশি ভুল করেছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২১৫৭ ঘ.