২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরস্কার পেলেন ২৩ মহিলা ক্রীড়াবিদ ও সংগঠক

ক্রীড়াঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ২৩ জন মহিলা ক্রীড়াবিদ ও সংগঠক "সুলতানা কামাল স্বাধীনতা দিবস ক্রীড়া পুরষ্কার" পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2011, 03:28 PM

Updated : 24 Aug 2022, 02:47 PM

ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্রীড়াঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ২৩ জন মহিলা ক্রীড়াবিদ ও সংগঠক "সুলতানা কামাল স্বাধীনতা দিবস ক্রীড়া পুরষ্কার" পেয়েছেন। বৃহষ্পতিবার বিকেলে পল্টনে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশ (বিওএ) ভবনের হল রুমে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে এই পুরষ্কার তুলে দেন। পুরস্কার হিসেবে প্রত্যেককে পেয়েছেন ২০ হাজার টাকা ও একটি ক্রেস্ট। সুলতানা কামাল মহিলা ক্রীড়া সংস্থা এ পুরস্কাার দিয়েছে। সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী ক্রীড়া সংগঠক হিসেবে অবদান রাখার জন্য এ পুরষ্কার পান। ১৯৭২-৭৬ সাল পর্যন্ত সুলতানা কামাল মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী ছিলেন তিনি। তার নেতৃত্বেই মহিলা ক্রীড়া সংস্থা ধানমিন্ডির বর্তমান জায়গাটির বরাদ্দ পায়। রাবেয়া খাতুন তালুকদার (মরণোত্তর) ক্রীড়াবিদ হিসেবে এ পুরষ্কার পেয়েছেন। কলকাতা লেডি বেব্রোর্ণ কলেজ ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন, ইংল্যান্ডের কেমব্রিজে হোমারটন ফিজিক্যাল কলেজ চ্যাম্পিয়ন ও পাকিস্তান অলিম্পিকে রিলে দৌড়ে রৌপ্য পদক পান রাবেয়া খাতুন। এছাড়া পঞ্চাশের দশক থেকে মৃত্যুর আগ পর্যন্ত বিভিন্ন খেলাধুলায় অবদানের স্বীকৃতি হিসেবে এ পুরষ্কার দেয়া হয় তাকে। ১৯৫৬-৫৮ সালে যখন দেশের মেয়েরা পর্দার বাইরে আসতে সাহস পেতেন না, তখন যে মেয়েটি পেশওয়ার প্রাদেশিক হার্ডলসে চ্যাম্পিয়ন হয়ে চমকে দিয়েছিলেন সবাইকে, তিনি হলেন লুৎফুন্নেসা হক বকুল। ক্রীড়াবিদ ও সংগঠক হিসেবে তাকে মরণোত্তর পুরষ্কার দেয়া হয়। জিনাত আহমেদ প্রায় সকল খেলাধুলায় পারদর্শী ছিলেন। ষাটের দশকে তিনি টিবিল টেনিস, বাস্কেটবল ও সাইক্লিং খেলে অনেকগুলো পুরস্কার জিতেছিলেন। তাই মহিলা ক্রীড়া সংস্থা তাকে পুরস্কার দিয়ে সম্মানিত করে। ক্রীড়া সংগঠন হিসেবে বিশেষ অবদানের জন্য হামিদা আলীকে পুরস্কার দেয়া হয়। মেয়েদের হ্যান্ডবল, ভলিবল, সাঁতার ও এথলেটিক্সয়ে আসতে তিনি মেয়েদের বিভিন্নভাবে উৎসাহিত করতেন। তিনি নারায়নগঞ্জ ক্রীড়া সংস্থার সভানেত্রী ছিলেন। ষাট ও সত্তুরের দশকে ক্রীড়াবিদ এবং আশির দশকে সংগঠক হিসেবে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে কাজী জাহেদা আলীকে সুলতানা কামাল স্বাধীনতা দিবস পুরস্কার দেয়া হয়। রাফিয়া আক্তার ডলি বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশেনের সাবেক সহ-সভাপতি এবং মহিলা ক্রীড়া সংস্থার বর্তমান সভানেত্রী। ক্রীড়া সংগঠক হিসেবে বিশেষ অবদান রাখার জন্য তাকে এ পুরষ্কার দেয়া হয়। ডলি ক্যাথেরিন ক্রুজ ১৯৫৬ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত প্রাদেশিক ও জাতীয় পর্যায়ে ৫০ টির বেশি স্বর্ণ পদক জিতেছেন। তিনি অ্যাথলেটিক্স ছাড়া প্রায় সব খেলাধুলায় পারদর্শী ছিলেন। এ অবদানের স্বীকৃতি হিসেবে তাকে পুরস্কারটি দেয়া হয়। ফেরদৌস আরা খানমের হাত দিয়ে অনেক ক্রীড়াবিদের জন্ম হয়েছে। অ্যাথলেট ও ব্যাডমিন্টন খেলোয়াড় ছাড়াও বহু সাইক্লিস্ট তৈরি করেছেন তিনি। মহিলা ক্রীড়া সংস্থা তাকে এ পুরস্কার দিয়ে সম্মানিত করে। নাজমা শামীম সত্তুরের দশকে জাতীয় পর্যায়ে অ্যাথলেটিক্স, ভলিবল, হ্যান্ডবল, কাবাডি ও জুডো প্রতিযোগিতায় অসাধারণ ক্রীড়া নৈপুণ্য দেখিয়েছেন। তাই এ পুরস্কার দেয়া হয় তাকে। হোসনে আরা খান খুলনা জেলা মহিলা ক্রীড়া সংস্থায় ২৭ বছর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ক্রীড়া সংগঠক হিসেবে বিশেষ অবদান রাখায় তাকে এ পুরস্কারের জন্য মনোনিত করা হয়। ফেরদৌসী আলী পেশায় একজন সাংবাদিক। খুলনা জেলা ক্রীড়া সংস্থার বর্তমান কমিটির সাধারণ সম্পাদক। ক্রীড়া সংগঠক হিসেবে অবাদান রাখার জন্য তাকে এ পুরস্কার তুলে দেয়া হয়। সালমা রফিক (মরণোত্তর) শুধু একজন ক্রীড়াবিদ ছিলেন না, তিনি দীর্ঘদিন ক্রীড়া সাংবাদিকতাও করেছেন। সূচনালগ্ন থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি পাক্ষিক ক্রীড়া জগতের সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করেন। কাজী নাসিমা হামিদ ক্রীড়াবিদ ও সংগঠক হিসেবে বিশেষ অবদানের জন্য 'সুলতানা কামাল স্বাধীনতা দিবস ক্রীড়া পুরস্কার' পেয়েছেন। তিনি ১৯৫৮ সাল থেকে ১৯৮৪ সাল পর্যন্ত অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় অংশ নিয়ে অনেকগুলো জাতীয় রেকর্ড গড়েছেন। কাজী মাসুদা বেগম ক্রীড়া সংগঠক হিসেবে বিশেষ অবদানের জন্য এ পুরস্কারে ভুষিত হন। তিনি মহিলা ক্রীড়া সংস্থা গঠিত হওয়ার পর থেকে বিভন্ন সময়ে কার্যনির্বহী কমিটির বিভিন্ন দায়িত্বে ছিলেন। নিরুপা দেওয়ান একসময় শুধু ক্রীড়াবিদ ছিলেন না। ১৯৭৮ সাল থেকে শুর করে এখন পর্যন্ত রাঙ্গমাটি জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক। ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তাকে এ পুরস্কার দেয়া হয়। অ্যাডভকেট রাশেদা রহমান (কুমিল্লা) তৎকালীন পূর্ব পাকিস্তান আন্তঃস্কুল ক্রীড়া প্রতিযোগিতা এবং শিক্ষাবোর্ড অ্যাথলেটিক্সে চ্য