২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুলতানা কামাল স্বাধীনতা দিবস ক্রীড়া পুরস্কার দেয়া হচ্ছে

ক্রীড়াঙ্গনে অবদানের স্বীকৃতি হিসেবে মহিলা ক্রীড়াবিদ ও সংগঠকদের পুরস্কৃত করা হচ্ছে। সুলতানা কামাল মহিলা ক্রীড়া সংস্থা এ পুরস্কার দিচ্ছে। পুরস্কারের নামও প্রবর্তন করা হয়েছে সুলতানা কামালের নামে। তা হচ্ছে- "সুলতানা কামাল স্বাধীনতা দিবস ক্রীড়া পুরস্কার"।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2011, 12:51 PM

Updated : 24 Aug 2022, 02:47 PM

ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্রীড়াঙ্গনে অবদানের স্বীকৃতি হিসেবে মহিলা ক্রীড়াবিদ ও সংগঠকদের পুরস্কৃত করা হচ্ছে। সুলতানা কামাল মহিলা ক্রীড়া সংস্থা এ পুরস্কার দিচ্ছে। পুরস্কারের নামও প্রবর্তন করা হয়েছে সুলতানা কামালের নামে। তা হচ্ছে- "সুলতানা কামাল স্বাধীনতা দিবস ক্রীড়া পুরস্কার"। বৃহষ্পতিবার বিকেলে পল্টনে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশ (বিওএ) ভবনের হল রুমে ক্রীড়াবিদদের হাতে এ পুরস্কার তুলে দেয়া হবে। পুরস্কার হিসেবে প্রত্যেক ক্রীড়াবিদ পাবেন ২০ হাজার টাকা ও একটি ক্রেস্ট। ২৩ জন ক্রীড়াবিদ ও সংগঠক এবার পুরষ্কারের জন্য মনোনীত হয়েছেন। তারা হলেন - সাজেদা চৌধুরী, রাবেয়া খাতুন তালুকদার (মরণোত্তর), লুৎফুন্নেসা হক বকুল (মরণোত্তর), জিনাত আহমেদ, হামিদা আলী, কাজী জাহেদা আলী, রাফিয়া আক্তার ডলি, ডলি ক্যাথেরিন ক্রুজ, ফেরদৌস আরা খানম, নাজমা শামীম, হোসনে আরা খান (খুলনা), ফেরদৌসী আলী (খুলনা), সালমা রফিক (মরণোত্তর), কাজী নাসিমা হামিদ, মাসুদা বেগম, নিরুপা দেওয়ান (রাঙ্গমাটি), রাশেদা রহমান (কুমিল্লা), ফরিদা আক্তার বেগম (টাঙ্গাইল), শামসুন নাহার আমিন (রাজশাহী), মাহফুজা বেগম (মুন্সিগঞ্জ), আঞ্জুমান আরা আকসির (নারায়নগঞ্জ), বিলকিস রাশেদ (চট্টগ্রাম) ও সাইদা খানম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এসএনএল/১৮৩৫ ঘ.