২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়া চ্যাম্পিয়ন

এশিয়ান 'জোনাল' দাবা চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান চ্যাম্পিয়ন হয়েছেন। আরেক গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোর্শেদ হন রানার-আপ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2011, 04:26 PM

Updated : 24 Aug 2022, 02:46 PM

ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এশিয়ান 'জোনাল' দাবা চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান চ্যাম্পিয়ন হয়েছেন। আরেক গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোর্শেদ হন রানার-আপ। শ্রীলঙ্কার কলম্বোয় নবম পর্ব শেষে ৮ পয়েন্ট নিয়ে জিয়া চ্যাম্পিয়ন হন। নিয়াজ সাড়ে ৬ পয়েন্ট নিয়ে হন রানার-আপ। ফিদে মাস্টার আবু সুফিয়ান শাকিল সাড়ে ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় এবং ফিদে মাস্টার মিনহাজ উদ্দিন আহমেদ সাগর সাড়ে ৫ পয়েন্ট নিয়ে হন চতুর্থ। মেয়েদের বিভাগে ৭ পয়েন্ট নিয়ে বাংলাদেশের ফিদে মাস্টার শামিমা আক্তার লিজা রানার-আপ হন। শ্রীলঙ্কার রানাসিংহে চ্যাম্পিয়ন হন। যদিও তার পয়েন্টও ৭। এদিকে তিনটি নর্ম পূর্ণ করে বাংলাদেশের আবু সুফিয়ান শাকিল ও শামিমা আক্তার লিজা আন্তর্জাতিক মাস্টার হয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২২০৭ ঘ.