ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ডের ক্লাব আর্সেনাল ছেড়ে সেস ফ্যাব্রেগাস বার্সেলোনায় যোগ দিতে চান বলে জানিয়েছেন বার্সেলোনার মাঝমাঠের খেলোয়াড় হাভি হার্নান্দেজ।
বার্সার হয়ে খেলা যেকোনো খেলোয়াড়ের জন্য ভাগ্যের ব্যাপার। ফ্যাব্রেগাস তাই বার্সালোনার হয়ে খেলতে চাইতেই পারেন। তার চেয়ে বড় কথা বার্সাতেই জন্ম ফ্যাব্রেগাসের। স্পেন ফুটবল দলের বেশিরভাগ খেলোয়াড়ের সঙ্গে খেলার সুযোগ পাওয়া যাবে ওই দলে খেললে।
কিন্তু প্রশ্ন উঠতে পারে হাভি কেনো ফ্যাব্রেগাসের হয়ে কথা বলছেন। এর উত্তর হলো হাভি নিজেও চান ফ্যাব্রেগাস বার্সার হয়ে মাঠে নামুক। এ প্রসঙ্গে তিনি বলেন, "আমি চাই ফ্যাব্রেগাস বার্সেলোনায় যোগ দিক। তিনি নিজেও কিন্তু আগ্রহী। এখন দুই দল একমত হলেই হয়।"
হাভির শেষ কথাটি ইঙ্গিতপূর্ণ। দুই দল একমত না হলে লন্ডনেই থাকতে হবে ফ্যাব্রেগাসকে।
ফ্যাব্রেগাসকে ছাড়ার জন্য বার্সাকে ৫১ দশমিক ৫ মিলিন পাউন্ড দেয়ার প্রস্তাব দিয়েছে আর্সেনাল। কিন্তু বার্সা প্রধান সান্দ্রো রোসলে জানিয়ে দিয়েছেন, ফ্যাব্রেগাসের জন্য তারা এত অর্থ খরচ করতে রাজি নন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/১৫৪৮ ঘ.
bdnews24