২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিতেছে ফ্রান্স ও ইতালি

২০১২ সালের ইউরো বাছাই পর্বে স্লোভেনিয়াকে ১-০ গোলে হারিয়েছে ইতালি। আর লুক্সেমবার্গের বিপক্ষে ২-০ গোলে জিতেছে ফ্রান্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2011, 10:24 AM

Updated : 24 Aug 2022, 02:46 PM

ঢাকা, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ২০১২ সালের ইউরো বাছাই পর্বে স্লোভেনিয়াকে ১-০ গোলে হারিয়েছে ইতালি। আর লুক্সেমবার্গের বিপক্ষে ২-০ গোলে জিতেছে ফ্রান্স। ইতালি ও ফ্রান্স, দু'দলের জন্যই বাছাই পর্বটা হলো হারানো সম্মান উদ্ধারের লড়াই। ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের গ্র"প পর্ব থেকে বিদায় নেয় দল দু'টো। কিন্তু বাছাই পর্বে ধীরে ধীরে নিজেদের ফিরে পাচ্ছে তারা। 'সি' গ্র"পের লড়াইয়ে ইতালির বিপক্ষে খেলতে নেমে স্লোভেনিয়া গোলের সুযোগ একদমই সৃষ্টি করতে পারেনি। নিজেদের রক্ষণ জমাট করে ড্রয়ের মাধ্যমে একটি পয়েন্ট আদায় করে নেয়ার সুযোগে ছিল তারা। ৭৩ মিনিটে আর শেষ রক্ষা হয়নি। ব্রাজিলে জন্মগ্রহণকারী থিয়েগা মোতার প্রথম আন্তর্জাতিক গোলে এগিয়ে যায় ইতালি। ইন্টার মিলানের মাঝমাঠের খেলোয়াড় মোতা ফেদেরিকো বালজারেত্তির সঙ্গে বল আদান-প্রদান করে এগিয়ে যান এবং বল ঢুকিয়ে দেন স্লোভেনিয়ার জালে। শেষ পর্যন্ত এই গোলটিই জয়সূচক গোলে পরিণত হয়। এই ম্যাচ জিতে ৫ খেলায় ১৩ পয়েন্ট নিয়ে ইতালি মূল পর্বের পথে এক ধাপ এগিয়ে গেল। 'ডি' গ্র"পের খেলায় ফ্রান্সের প্রতিপক্ষ ছিল লুক্সেমবার্গ। ছোট ছোট 'পাসে' অনবদ্য ফুটবল খেলেছে ফরাসিরা। লরেন্ত ব্লাঁর প্রশিক্ষণে এই ফ্রান্স সত্যিই চমকে দিচ্ছে ফুটবল বিশ্বকে। খেলার ২৮ মিনিটে সামির নাসরির ফ্রি-কিক মাথা দিয়ে লুক্সেমবার্গের জালে ঢুকিয়ে দেন ফিলিপ মেক্সেস। নিষেধাঞ্জা কাটিয়ে দলে ফেরা ফ্রাঙ্ক রিবেরি ঝলক দেখান ৭২ মিনিটে। বল নিয়ে অত্যন্ত দ্রুত গতিতে তিনি ঢুকে যান লুক্সেমার্গের বক্সে। এরপর এদিক-সেদিক তাকিয়ে বল ঠেলে দেন ইওয়ান গোরকাফকে। সোজা বল জালে পাঠিয়ে দেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/১৬১০ ঘ.