ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) চ্যালেঞ্জ কাপ ফুটবলের বাছাই পর্বে ফিলিপাইনের কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ।
মিয়ানমারের ইয়াংগুনে ইয়ুথ ট্রেনিং সেন্টার মাঠে আলবেগুয়ারের জোড়া গোলে এই সহজ জয় পায় ফিলিপাইন। বাংলাদেশ খেলার ৪০ মিনিট পর্যন্ত ঠেকিয়ে রেখেছিল ফিলিপাইনকে। এরপর আর কুলিয়ে উঠতে পারেনি। বাধ্য হয় ফিলিপাইনের আক্রমণাত্মক ফুটবলের কাছে হার মানতে।
আগের খেলায় মিয়ানমারকে ২-০ গোলে হারিয়ে পরের পর্বে ওঠার কিছুটা আশা জাগিয়ে তোলে বাংলাদেশ। কিন্তু ফিলিপাইনের কাছে হেরে যাওয়ায় বাংলাদেশকে বিদায় নিতে হয় বাছাই পর্বে থেকে।
খেলার ৪০ মিনিটে আরনিতার গোলে এগিয়ে যায় ফিলিপাইন।
৫৩ ও ৭৯ মিনিটে দু'টো গোল করে দলের জয় নিশ্চিত করেন আলবেগুয়ার।
এর আগে নিজেদের প্রথম খেলায় ফিলিস্তিনের কাছে ২-০ হারে বাংলাদেশ। পরের খেলায় মিয়ানমারের বিপক্ষে জেতে ২-০ গোলে।
বিডিনিউজ টোয়েন্টি ফোরডটকম/এমএইচ/টিআর/২০২৮ ঘ.
bdnews24