ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) চ্যালেঞ্জ কাপের বাছাই পর্বে স্বাগতিক মিয়ানমারকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ।
এ জয়ের ফলে পরের পর্বে ওঠার সম্ভাবনা জাগিয়ে তুললো বাংলাদেশ।
মিয়ানমারের ইয়াংগুনের ইয়ুথ ট্রেনিং সেন্টার মাঠে বুধবার খেলার ১১ মিনিটে মাঝমাঠের খেলোয়াড় শাকিল আহমেদের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ৮৮ মিনিটে ব্যবধান বাড়ান আব্দুল বাতেন কমল।
এর আগে প্রথম খেলায় ফিলিস্তিনের কাছে বাংলাদেশ হারে ২-০ গোলে।
বাংলাদেশ ২৫ মার্চ খেলবে ফিলিপাইনের সঙ্গে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২০৫৭ ঘ.
bdnews24