২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী ক্যাডেট কলেজ চ্যাম্পিয়ন

আন্তঃক্যাডেট কলেজ ফুটবল প্রতিযোগিতায় রাজশাহী ক্যাডেট কলেজ চ্যাম্পিয়ন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2011, 03:42 PM

Updated : 24 Aug 2022, 02:43 PM

পাবনা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আন্তঃক্যাডেট কলেজ ফুটবল প্রতিযোগিতায় রাজশাহী ক্যাডেট কলেজ চ্যাম্পিয়ন হয়েছে। পাবনা ক্যাডেট কলেজ মাঠে সোমবার কুমিল্লা ক্যাডেট কলেজকে ১-০ গোলে হারায় তারা। তৃতীয় হয় মির্জাপুর ক্যাডেট কলেজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন সেনা বাহিনীর বগুড়া অঞ্চলের এরিয়া কমান্ডার মেজর জেনারেল জিয়া-উর-রহমান। দেশের ৯টি ক্যাডেট কলেজ প্রতিযোগিতায় অংশ নেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/২১২৮ ঘ.