২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিতেছে বর্ডার গার্ড

স্বাধীনতা দিবস কাবাডি প্রতিযোগিতায় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ৬৭-৩৪ পয়েন্টে সহজেই হারিয়েছে বাংলাদেশ দমকল বাহিনীকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2011, 03:08 PM

Updated : 24 Aug 2022, 02:43 PM

ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্বাধীনতা দিবস কাবাডি প্রতিযোগিতায় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ৬৭-৩৪ পয়েন্টে সহজেই হারিয়েছে বাংলাদেশ দমকল বাহিনীকে। কাবাডি স্টেডিয়ামে সোমবার ৫টি লোনা নিয়ে এই জয় পায় বিজিবি। প্রথমার্ধে বিজিবি এগিয়েছিল ৩৫-১৮ পয়েন্টে। প্রতিযোগিতায় খেলছে ছয়টি দল। দলগুলো হলো বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি), বাংলাদেশ সেনা বাহিনী, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ নৌ-বাহিনী, বাংলাদেশ দমকল বাহিনী ও বাংলাদেশ জেল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২১০২ ঘ.