ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এএফসি চ্যালেঞ্জ কাপের বাছাই পর্বের উদ্বোধনী খেলায় ফিলিস্তিনের কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ।
মিয়ানমারের ইয়াংগুনের ইয়ুথ ট্রেনিং সেন্টার মাঠে সোমবার হারলেও কিছুটা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলে বাংলাদেশ। প্রথমার্ধ পর্যন্ত আটকে রেখেছিল ফিলিস্তিনকে।
কিন্তু দ্বিতীয়ার্ধে আর পারেনি। ৪৭ ও ৬৬ মিনিটে দু'টি গোল হজম করে বাংলাদেশ।
এর আগে ফিলিস্তিনের সঙ্গে একবারই খেলেছিল বাংলাদেশ। ঢাকায় ২০০৬ সালের এএফসি চ্যালেঞ্জ কাপের ওই খেলায় বাংলাদেশ ১-১ গোলে ড্র করে।
মেহেদী হাসান তপু বাংলাদেশের পক্ষে একমাত্র গোলটি করেন।
২৩ মার্চ দ্বিতীয় খেলায় স্বাগতিক মিয়ানমার এবং ২৫ মার্চ ফিলিপাইনের সঙ্গে শেষ খেলায় মুখোমুখি হবে বাংলাদেশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২০৫৫ ঘ.
bdnews24