ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ম্যানচেস্টার সিটিকে ২-১ গোলে হারিয়ে আবারো ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার দৌড়ে ফিরে এসেছে চেলসি।
রোববার অপর খেলায় লিভারপুল ২-০ গোলে হারিয়েছে ১০ জনের স্যান্ডারল্যান্ডকে।
ম্যান সিটির ওপর পুরো খেলায় ছড়ি ঘুরিয়েছে চেলসি। মাত্র দু'টো গোল করলেও অনেক সুযোগ সৃষ্টি করেছিল তারা। গোল দু'টো হয় খেলার শেষ ১১ মিনিটে।
৭৯ মিনিটে প্রথম গোলটি দেন ডেভিড লুই।
খেলার শেষ মিনিটে চেলসির জয় নিশ্চিত করেন রামিরেস।
দিনের অন্য খেলায় সান্ডারল্যান্ডের বিপক্ষে ৩৭ মিনিটে পেনাল্টি পায় লিভারপুল। এ নিয়ে বেশ কিছূক্ষণ তর্কাতর্কি করে ফল পায়নি স্যান্ডারল্যান্ড। গোল করে দলকে এগিয়ে নেন ডার্ক কুইট।
৭৭ মিনিটে স্যান্ডারল্যান্ডের কফিনে শেষ পেরেকটি ঠোকেন লুই সুয়ারেজ।
৪৫ পয়েন্ট নিয়ে লিভারপুল আছে তালিকার ষষ্ঠ স্থানে।
২৯ খেলায় চেলসির পয়েন্ট ৫৪। ৩০ খেলায় ম্যান সিটির ৫৩। সমান খেলায় ৬৩ পয়েন্ট নিয়ে ম্যান ইউ আছে সব দলের ওপরে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/২০৪০ ঘ.
bdnews24