২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসি মিলানকে প্রায় ধরে ফেলেছে ইন্টার

ইতালির সেরি আ'র নিচের সারির দল লেচ্চেকে রোববার ১-০ গোলে হারাতে বেগ পেতে হয়েছে ইন্টার মিলানকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2011, 10:59 AM

Updated : 24 Aug 2022, 02:44 PM

ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইতালির সেরি আ'র নিচের সারির দল লেচ্চেকে রোববার ১-০ গোলে হারাতে বেগ পেতে হয়েছে ইন্টার মিলানকে। এই জয়ের ফলে ৬০ পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানেই রয়ে গেল ইন্টার। তবে আগের দিন শনিবার পালের্মোর কাছে এসি মিলান হেরে যাওয়ায় পয়েন্ট ব্যবধান মাত্র ২-এ কমিয়ে এনেছে ইন্টার। ৩০ খেলায় এসি মিলানের পয়েন্ট ৬২ পয়েন্ট। লিগ শিরোপার দৌড়ে আছে আরেক দল নাপোলি। ২-১ গোলে ক্যাগলিয়ারিকে হারিয়ে দলটি ৫৯ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে। খেলার শুরু থেকেই লেচ্চেকে চেপে ধরে ইন্টার। প্রথম ২০ মিনিট তো বল ছিল ইন্টারের পায়ে।