২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাক বাছাই পর্ব থেকেই বাংলাদেশের বিদায়

অলিম্পিক প্রাক বাছাই মহিলা ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় খেলাতে উজবেকিস্তানের কাছে ৩-০ গোলে হেরে গেছে বাংলাদেশ। এই নিয়ে টানা দুই খেলায় হেরে যাওয়ায় প্রতিযোগিতার প্রাক বাছাই পর্ব থেকেই বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়ে গেল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2011, 01:44 PM

Updated : 24 Aug 2022, 02:43 PM

ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অলিম্পিক প্রাক বাছাই মহিলা ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় খেলাতে উজবেকিস্তানের কাছে ৩-০ গোলে হেরে গেছে বাংলাদেশ। এই নিয়ে টানা দুই খেলায় হেরে যাওয়ায় প্রতিযোগিতার প্রাক বাছাই পর্ব থেকেই বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়ে গেল। এর আগে প্রথম খেলায় ভারতের কাছে একই ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। রোববারের খেলায় উজবেকিস্তান জয় পেলেও প্রথমার্ধে তাদের আটকে রেখেছিল বাংলাদেশের মেয়েরা। শধু তাই নয়, প্রথম ৪৫ মিনিট উজবেকিস্তানের মতো শক্তিশালী দলের সঙ্গে পাল্লা দিয়ে লড়েছে তারা। উজবেকিস্তান প্রথম গোলের দেখা পায় খেলার ৬৪ মিনিটে। ফিরোজার কর্ণার থেকে আজিজা সুন্দর শটে বাংলাদেশের জালে বলটি জড়ান। দশ মিনিট পর মাখলিও ব্যবধান দ্বিগুন করেন। ফিরোজার বাড়ানো বল থেকে ডি-বক্সে ঢুকে মাখলিও দূর্দন্ত শটে গোল করেন। খেলা শেষ হওয়ার মাত্র এক মিনিট বাকি থাকতে বাংলাদেশের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন লিউদামিলা। মাখলিওর শট বাংলাদেশ গোলরক্ষক সাবিনা আক্তার ফিরিয়ে দিলেও বল ধরে আড়াআড়ি শটে গোল করেন লিউদামিলা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এসএনএল/১৯৩৪ ঘ.