ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাত্র মিনিট দুয়েকের জন্য নিজেদের বাঁচাতে পারেনি বায়ার্ন। গোরান পানদেভের তীব্র শট বায়ার্ন মিউনিখের জালে জড়িয়ে পড়তেই ইন্টার মিলান পেয়ে যায় ৩-২ গোলের এক শ্বাসরুদ্ধকর জয়। আর চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় করে দেয় গতবারের রানার্সআপ বায়ার্নকে।
প্রথম পর্বের খেলায় ইন্টার মিলান হেরেছিলো ০-১ গোলে। ফিরতি খেলায় ৩-২ গোলের জয়ে দুই খেলা শেষে সমীকরণ দাঁড়ায় ৩-৩। কিন্তু প্রতিপক্ষের মাঠে বেশি গোল করার সুবিধা নিয়ে ইন্টার মিলান এখন চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে।
গতবার ইন্টারের কাছে হেরেই চ্যাম্পিয়ন্স লিগ হাতছাড়া হয়েছিলো বায়ার্নের। এবার বুন্ডেসলিগাতেও বায়ার্নয়ের 'পারফরমেন্স' যাচ্ছে তাই। কোচ লুইস ফন গালের অজানা নয়, এই মৌসুমটাই জার্মান ক্লাবের হয়ে তার শেষ মৌসুম।
তার শেষটা যেন সুন্দর হয়, সেই প্রচেষ্টাতে শিষ্যরা প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে থেকে মাঠ ছাড়ে। কিন্তু মাঝে মাঝে ফুটবলও যে বড় নির্মম ! কল্পনাতেও হয়তো ভাবেননি দ্বিতীয়ার্ধে দুই গোল খেয়ে ছিটকে পড়তে হবে ইউরোপ সেরার লড়াই থেকে।
৬২ মিনিটে মারিও গোমেজের শট জুলিয়াস সিজার না ঠেকালে তখনই বায়ার্ন এগিয়ে যেত ৩-১ গোলে। সেটাই ছিল জার্মান দলটির শেষ আক্রমণ। এরপর মাঠে শুধু নীল জার্সি পরা ইন্টার মিলানের অধিপত্য। ৬৩ মিনিটে ওয়েসলি
bdnews24