২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মার্শেইকে বিদায় করলো ম্যান ইউ

জাভিয়ার হার্নান্দেজের জোড়া গোলে অলিম্পিক মার্শেইকে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। শেষ ষোলোর ফিরতি পর্বের খেলায় ম্যান ইউ জিতেছে ২-১ গোলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2011, 08:34 AM

Updated : 24 Aug 2022, 02:42 PM

ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাভিয়ার হার্নান্দেজের জোড়া গোলে অলিম্পিক মার্শেইকে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। শেষ ষোলোর ফিরতি পর্বের খেলায় ম্যান ইউ জিতেছে ২-১ গোলে। প্রথম পর্বের খেলা ০-০ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়েছিলো। 'ম্যান ইউ' আর আগের সেই দল নেই - কথাটা মার্শেই কোচ দিদিয়ার দেশামের। সেই দেশাম যিনি ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক ছিলেন। শেষ ষোলোর প্রথম পর্বের খেলায় ম্যান ইউকে নিজেদের মাঠে গোলশূন্য ড্র করতে বাধ্য করায় হয়তো নিজের দলের প্রতি আস্থা বেড়ে গিয়েছিলো তার। কিন্তু দেশাম ভুলে গিয়েছিলেন খেলাটা ম্যান ইউয়ের মাঠ ওল্ড ট্রাফোর্ডে, যেখানে ম্যান ইউ সবসময় অপ্রতিরোধ্য! বেশ কিছুদিন ধরেই স্যার অ্যালেক্স ফার্গুসনের প্রিয় 'বারবাতেভ' ভালো খেলছেন না। কিছুটা বাধ্য হয়েই জুয়াটা খেললেন ম্যান ইউ কোচ। তাকে বসিয়ে মাঠে নামালেন মেক্সিকান জাভিয়ার হার্নান্দেজকে। নিজেও হয়তো ভাবেননি জুয়াটা এমনভাবে কাজে লাগবে! ম্যান ইউয়ের দুটো গোলই জাভিয়ার হার্নান্দেজের, ম্যান ইউ সমর্থকদের কাছে যিনি আদরের 'চিচারিতো'। প্রথম গোলটি এসেছে খেলার ৫ মিনিটের সময়। মাঝ মাঠ থেকে ওয়েন রুনি আর রায়ান গিগস বল আদান-প্রদান করে বল পাঠান হার্নান্দেজের কাছে। আশে পাশে কেউ নেই, গোলমুখটাও খালি। মেক্সিকান আক্রমণভাগের খেলোয়াড় বল জালে ঠেলে এগিয়ে দেন ম্যান ইউকে। ৩৭ মিনিটের সময় অভিজ্ঞ জন ও'শে পায়ের চোটের কারণে মাঠের বাইরে চলে গেলে ম্যান ইউয়ের মাঝ মাঠ খালি হয়ে যায়। তার জায়গায় মাঠে নামা রাফায়েল ডি সিলভা নি