ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লন্ডন অলিম্পিক মেয়েদের বাছাই ফুটবলের 'বি' গ্র"পের প্রথম পর্বের খেলা হবে ঢাকায়। শুরু হবে ১৮ মার্চ। শেষ হবে ২২ তারিখে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এতে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও ভারত ও উজবেকিস্তান অংশ নেবে।
প্রথম খেলায় মাঠে নামবে বাংলাদেশ ও ভারত। ২০ মার্চ বাংলাদেশ খেলবে উজবেকিস্তানের সঙ্গে। ২২ মার্চ শেষ খেলায় ভারতের বিপক্ষে খেলবে উজবেকিস্তান।
সব খেলা হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। শুরু হবে বিকেল সাড়ে ৪ টায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৬১৭ ঘ.
bdnews24