২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হোঁচট খেলো বার্সা ও এসি মিলান

অবশেষে হোঁচট খেলো বার্সেলোনা। লা লিগায় সেভিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে হারিয়েছে মুল্যবান ২ পয়েন্ট। সেরি আতে একই অবস্থা এসি মিলানেরও। বারির সঙ্গে তাদের খেলাও ১-১ গোলে ড্র হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2011, 04:05 PM

Updated : 24 Aug 2022, 02:41 PM

ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অবশেষে হোঁচট খেলো বার্সেলোনা। লা লিগায় সেভিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে হারিয়েছে মুল্যবান ২ পয়েন্ট। সেরি আতে একই অবস্থা এসি মিলানেরও। বারির সঙ্গে তাদের খেলাও ১-১ গোলে ড্র হয়েছে। ফলাফল এক হলেও খেলা দু'টির চিত্র ছিল একেবারে ভিন্ন। ১০ জনের মিলান যেখানে কাঁদিয়ে ছেড়েছে বারিকে, সেখানে সেভিয়ার বিপক্ষে ঘর সামতালে ব্যস্ত থাকতে হয়েছে বার্সেলোনাকে। এমনকি, হেরেও যেতে পারতো। সেভিয়ার মাঠে বার্সা শুরুটা করেছিল দারুণ। প্রথমার্ধে আক্রমণ সামলাতেই ব্যস্ত সময় কেটেছে স্বাগতিকদের। মেসি, ইনিয়েস্তা, জাভি, ভিয়াদের সামলাতে রক্ষণভাগ জমাট করে রেখেছিল সেভিয়া। তারপরও প্রথমার্ধে এক গোল হজম করতে হয় তাদের। যখন প্রতিপক্ষের রক্ষণভাগ ভেদ করা সম্ভব নয়, তখন বক্সের কাছাকাছি গিয়ে গোলমুখে বল ঠেলে দেয়াই বার্সার কৌশল। সে কৌশল কাজ করেছে সেভিয়ার বিপক্ষেও। খেলার ৩০ মিনিট তখন, ইনিয়েস্তা বল ঠেলে দেন দানি আলভেসের কাছে। তিনি নিজেই শট নিতে পারতেন। নিঃস্বার্থ আলভেস বল ঠেলে দেন ফাঁকায় থাকা বোয়ান কিরকিচকে। ফাঁকা গোলপোস্টে বল পাঠাতে কোনো ভুল করেননি সার্বিয়ার খেলোয়াড় বোয়ান। দ্বিতীয়ার্ধে সেভিয়া উপহার দেয় সুন্দর ফুটবল। বার্সার দু-একটা আক্রমণ ছাড়া পুরো দ্বিতীয়ার্ধ ছিল সেভিয়ার দখলে। ৪৯ মিনিটে নাভাসের মাথা দিয়ে গোল করে খেলায় ফিরে আনেন সমতা। সেই নাভাসই ৭৫ মিনিটে অমার্জনীয় ভুল করেন। গোলরক্ষক ভালদেসকে একা পেয়েও গোল করতে পারেননি তিনি। চলতি মৌসুমে বার্সার এটি তৃতীয় ড্র। রিয়ালের চেয়ে এখন তারা ৫ পয়েন্ট এগিয়ে আছে। ২৮ খেলায় তাদের সংগ্রহ ৭৫। সান সিরোতে ৪৮ হাজার সমর্থকের সামনে এসি মিলানের প্রতিপক্ষ ছিল বারি। ২০ দলের সিরি আতে দলটি আছে সব দলের নিচে। সেই বারি কিনা মিলানের ২ পয়েন্ট কেড়ে নিল। প্রধমার্ধের ৩৯ মিনিটে জর্জেলি রুডলফের গোলে পিছিয়ে পড়ার পর মিলান দ্বিতীয়ার্ধে গোলের নেশায় হন্যে হয়ে ওঠে। ৭৩ মিনিটে ইব্রাহিমোভিচ অহেতুক কনুই মেরে লাল কার্ড দেখেন। এরপর ১০ জনের মিলানকে চেপে ধরার বদলে আরও বেশি রক্ষণাত্মক ফুটবল খেলতে থাকে বারি। সেই সুযোগে ৮১ মিনিটে গোল শোধ করেন অ্যান্তনিয়ো কাসানো। শেষ মুহূর্তে চাপিয়ে খেলেও গোল করতে পারেনি তারা। এদিকে ব্রেসিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে ইন্টার মিলান। ২৯ খেলায় এসি মিলানের পয়েন্ট ৬২। ইন্টার মিলানের ৫৭। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/২১৫৯ ঘ.