২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়েতের কাছে ফিরতী খেলায়ও হারল বাংলাদেশ

ইউসেফ সুলাইমানের জোড়া গোলে অলিম্পিক প্রাক বাছাই পর্বের ফিরতী খেলায় কুয়েত ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2011, 03:07 PM

Updated : 24 Aug 2022, 02:39 PM

ঢাকা, মার্চ ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউসেফ সুলাইমানের জোড়া গোলে অলিম্পিক প্রাক বাছাই পর্বের ফিরতী খেলায় কুয়েত ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশকে। এর আগে প্রথম খেলায় ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ। এ দুই জয়ে বাছাই পর্বে খেলার যোগ্যতা অর্জন করলো কুয়েত। বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় কুয়েত শুরু থেকেই ছিল আক্রমণাত্মক। খেলার ২ মিনিটে প্রথম আক্রমণ থেকেই গোল পায় তারা। ইউসেফ সুলাইমানের কর্নার কিক থেকে ফাহাদ আল নাসেরি আড়াআড়ি হেডে গোল করে দলকে এগিয়ে নেন। বাংলাদেশের গোল রক্ষক মোহাম্মদ নেহালের তাকিয়ে থাকা ছাড়া কিছু করার ছিল না। ৪০ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পায় কুয়েত। আল খাদির বাড়ানো বল থেকে কুয়েত অধিনায়ক আলী হামাদের হেড নেহাল দৃঢ়তার সঙ্গে রক্ষা করেন। এ যাত্রা বেঁচে গেলেও কুয়েতকে বেশিক্ষণ আটকে রাখতে পারেনি বাংলাদেশের রক্ষণভাগের খেলোয়াড়রা। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ব্যবধান দ্বিগুন করে ফেলে সফরকারীরা। মোহা