২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ-কুয়েত ফিরতি খেলা বুধবার

অলিম্পিক প্রাক-বাছাই পর্বের ফিরতি খেলায় বুধবার মাঠে নামছে বাংলাদেশ ও কুয়েত অনূর্ধ্ব-২৩ দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2011, 01:10 PM

Updated : 24 Aug 2022, 02:39 PM

ঢাকা, মার্চ ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অলিম্পিক প্রাক-বাছাই পর্বের ফিরতি খেলায় বুধবার মাঠে নামছে বাংলাদেশ ও কুয়েত অনূর্ধ্ব-২৩ দল। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল ৫ টায় শুরু হবে খেলা। শক্তি ও সামর্থ্যরে দিক দিয়ে কুয়েতকে এগিয়ে রাখলেও বাংলাদেশ দলের কোচ রবার্ট রুবচিচ লড়াই করতে চান। মঙ্গলবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "অল্প কয়েক দিন প্রস্তুতি নিলেও শেষ পর্যন্ত লড়ে যাবো আমরা। আশা করছি আগের খেলার চেয়ে ভালো ফল হবে।" বাংলাদেশ দলের অধিনায়ক মিথুন চৌধুরী অবশ্য কুয়েতের বিপক্ষে জিততে চান। এ প্রসঙ্গে তিনি বলেন, "নিজেদের মাটিতে খেলবো আমরা। তাই জেতা অসম্ভব কিছু নয়।" কুয়েতের কোচ মাহের আল সামারি বলেন, "আমাদের লক্ষ্য জয়। এর বিকল্প অন্য কিছু ভাবার অবকাশ নেই। কেননা পরের পর্বে খেলতে চাই আমরা।" "প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ শক্তিশালী। তাই সহজে জেতা সম্ভব হবে না। যদিও আগের খেলায় আমরা অনেক সুযোগ নষ্ট করেছি। নইলে বড় ব্যবধানে জিতেই মাঠ ছাড়া সম্ভব হতো," বললেন কুয়েত কোচ। কুয়েতের অধিনায়ক ওমর হামাদ বলেন, "দলের প্রত্যেক খেলোয়াড়ই শতভাগ উজাড় করে দিতে প্রস্তুত। প্রতিপক্ষ নিজেদের মাটিতে খেলছে, তাই তাদের খাটো করে দেখার অবকাশ নেই।" এই খেলার আগে কুয়েত অনূর্ধ্ব-২৩ দল প্রস্তুতি ম্যাচে জাপান অনূর্ধ্ব -২৩ দলের সঙ্গে ৩-০ এবং ইয়েমেনের সঙ্গে ৫-০ গোলে জেতে। প্রাক-বাছাই পর্বের আগের খেলায় বাংলাদেশকে ২-০ গোলে হারায় কুয়েত। খেলা হয়েছিল ২৩ ফেব্র"য়ারি কুয়েতে। টিকেটের দাম গ্যালারি ৩০ ও ভিআইপি গ্যলারি ৫০ টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/১৮৪৯ ঘ.