ঢাকা, মার্চ ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অলিম্পিক প্রাক-বাছাই পর্বের ফিরতি ম্যাচ খেলার জন্য রোববার ভোর ৫ টায় ঢাকায় এসেছে কুয়েতের অনূর্ধ্ব-২৩ দল।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ৯ মার্চ বিকেল ৫ টায় শুরু হবে খেলা।
এর আগে ২৩ ফেব্র"য়ারি কুয়েতে প্রথম খেলায় বাংলাদেশ হারে ২-০ গোলে।
এই খেলাকে সামনে রেখে বাংলাদেশ দলের প্রস্তুতি ৭ মার্চ শুরু হবে বলে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
তাই সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বাংলাদেশ লিগের খেলা স্থগিত থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/০০০১.ঘ
bdnews24