২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ মিনিটের গোলে জিতলো রোমা

ইতালির সেরি আর একমাত্র খেলায় শুক্রবার রাতে এএস রোমা ২-১ গোলে হারিয়েছে লেচ্চেকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2011, 11:48 AM

Updated : 24 Aug 2022, 02:38 PM

ঢাকা, মার্চ ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইতালির সেরি আর একমাত্র খেলায় শুক্রবার রাতে এএস রোমা ২-১ গোলে হারিয়েছে লেচ্চেকে। মিরকো ভুচিনিচের গোলে প্রথমার্ধে এগিয়ে থাকা রোমার জালে দ্বিতীয়ার্ধের ৭৫ মিনিটে বল জড়ান গুইলারমো গঞ্জালো। কিন্তু খেলার শেষ মিনিটে লেচ্চের রক্ষণভাগের খেলোয়াড় মুনারির ভুলে পেনাল্টি পেয়ে যায় রোমা। ডেভিড পিজারোর নেয়া পেনাল্টি শটে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে এএস রোমা। চলতি মৌসুমে খুব একটা ভালো সময় কাটছেনা রোমার। সেরি আতে একের পর এক হার, শাখতার দোনেৎস্কোর মতো দলের কাছে চ্যাম্পিয়ন্স লিগে তিন গোল খাওয়া, সবশেষে কোচ ক্লডিও রানিরির পদত্যাগ, এমন খারাপ সময় তিনবারের সেরি আ চ্যাম্পিয়নদের আর কখনো কাটে নি। এই জয় রোমাকে জুগিয়েছে নতুন আত্মবিশ্বাস। ২৩ ফেব্র"য়ারি রোমার খণ্ডকালীন কোচের দায়িত্ব পাওয়া ভিনসেনজো মন্টেলাকে তাই এক অর্থে সফল বলা যায়। দায়িত্ব নেয়ার পর তার অধীনে এখনো হারের মুখ দেখেনি রোমা। তবে রোমার আসল পরীক্ষা হবে ৮ মার্চ। সেই দিন চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর লড়াইয়ে শাখতার দোনেৎস্কোর বিপক্ষে মাঠে নামবে ফ্রান্সেকো টট্টির দল। লিগে ২৮ খেলায় ১৩ জয়ে ৪৬ পয়েন্ট নিয়ে রোমার অবস্থান ষষ্ঠ স্থানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/১৭৩৫ ঘ.