২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম আবাহনী ও সকার ক্লাবের খলা ড্র

বাংলাদেশ লিগে বৃহষ্পতিবার চট্টগ্রাম আবাহনী ও ফেনী সকার ক্লাবের খেলা ১-১ গোলে ড্র হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2011, 01:53 PM

Updated : 24 Aug 2022, 02:37 PM

ঢাকা, মার্চ ৩ (বিডিনিউজ টোয়েন্টি ফোরডটকম) - বাংলাদেশ লিগে বৃহষ্পতিবার চট্টগ্রাম আবাহনী ও ফেনী সকার ক্লাবের খেলা ১-১ গোলে ড্র হয়েছে। কক্সবাজার স্টেডিয়ামে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় বিন্দু মাত্র ছাড় দেয়নি কোনো দল। তাই পয়েন্ট তালিকার তলানির দু'দলকে ভাগ করে নিতে হয়েছে পয়েন্ট। প্রথামর্ধে অবশ্য কোন দলই গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধের শুরুতে তৌহিদুল আলমের গোলে এগিয়ে যায় ফেনী সকার ক্লাব। ৪৭ মিনিটে গোলটি করেন তিনি। খেলার ৯০ মিনিট পর্যন্ত এই ব্যবধান ধরেও রাখে ফেনীর দলটি। কিন্তু অতিরিক্ত (৯০ ) সময়ে কপাল পোড়ে সকার ক্লাবের। আবাহনীর তৌহিদুল আলম সিদ্দিকী গোল করে খেলায় সমতা ফেরান। এ ড্রয়ের ফলে ৫ পয়েন্ট নিয়ে সকার ক্লাব আছে ১১ নম্বরে। সব দলের নিচে আছে চট্টগ্রাম আবাহনী। দলটির পয়েন্ট ৩। আর ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। ুবিডিনিউজ টোয়েন্টি ফোরডটকম/এমএইচ/টিআর/১৯৩৮ ঘ.