ঢাকা, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ লিগে আবারো হেরেছে ঢাকা মোহামেডান। সোমবার তারা ১-০ গোলে হারে শেখ রাসেল ক্রীড়া চক্রের কাছে।
এটি মোহাডেডানের চতুর্থ হার।
এর আগে মোহামেডান হার মানে রহমতগঞ্জ, ব্রাদার্স ইউনিয়ন ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের কাছে।
কমলাপুর বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শেখ রাসেলের পক্ষে খেলার ৬৯ মিনিটে জয়সূচক গোলটি করেন ওয়াহেদ আহমেদ।
প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি।
৯ খেলায় মোহামেডানের পয়েন্ট ১৩। সমান খেলায় শেখ রাসেল ১৮ পয়েন্ট নিয়ে উঠে গেছে তৃতীয় স্থানে।
আরামবাগ ও চট্টগ্রাম আবাহনী
কক্সবাজার স্টেডিয়ামে দিনের অপর খেলায় আরামবাগ ক্রীড়া সংঘ ২-১ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে।
খেলার ১২ মিনিটে আরামবাগের পক্ষে সুবির মোহাম্মেদ প্রথম গোল করেন। ৭ মিনিট পর বানগুরা ইসমাইলের ব্যবধান বাড়ান।
৬৯ মিনিটে নূর হোসেন চট্টগ্রাম আবাহনীর পক্ষে একটি গোল শোধ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২১২৪ ঘ.
bdnews24