২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবস্থা সুসংহত বার্সার, পিছিয়ে পড়লো মাদ্রিদ

দেপোর্তিভো লা করুনার সঙ্গে গোলশূন্য ড্র করে স্পেনের লা লিগায় শিরোপার দৌড়ে আরো পিছিয়ে পড়েছে রিয়াল মাদ্রিদ। শনিবার রাতে অন্য খেলায় মালোর্কাকে ৩-০ গোলে হারিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান সুসংহত করেছে বার্সেলোনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2011, 08:16 AM

Updated : 24 Aug 2022, 02:36 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দেপোর্তিভো লা করুনার সঙ্গে গোলশূন্য ড্র করে স্পেনের লা লিগায় শিরোপার দৌড়ে আরো পিছিয়ে পড়েছে রিয়াল মাদ্রিদ। শনিবার রাতে অন্য খেলায় মালোর্কাকে ৩-০ গোলে হারিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান সুসংহত করেছে বার্সেলোনা। ইংলিশ প্রিমিয়ার লিগে উইগ্যান অ্যাথলেটিকের বিপক্ষে ৪-০ গোলের বড় জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। আর নিজেদের ফুটবল ইতিহাসে সবচেয়ে খারাপ সময় পার করছে জুভেন্টাস। ইতালির সেরি আতে অষ্টম হারের মুখ দেখেছে তারা। ০-২ গোলে হেরেছে বোলোগনার কাছে। জার্মানির লিগ বুন্ডেসলিগায় বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ ৩-১ গোলে হার মেনেছে বুরুশিয়া ডর্টমন্ডের কাছে। ফলে শিরোপার আশা হয়তো ছাড়তে হবে বায়ার্নকে। পয়েন্ট তালিকার শীর্ষ দল বুরুশিয়ার চেয়ে পিছিয়ে আছে তারা ১৪ পয়েন্ট। দেপোর্তিভোর বিপক্ষে পুরো শক্তি নিয়ে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। তারপরও দেপোর্তিভোর রক্ষণভাগ ভেদ করতে পারেননি রিয়ালের আক্রমণভাগের খেলোয়াড়রা। বার বার দূরপাল্লার শট নিয়েছেন কাকা, করিম বেনজামা ও জাভি আলোনসোরা। মধ্যমণি ক্রিশ্চিয়ানো রোনলদো লড়েছেন শেষ পর্যন্ত। ৭৭ মিনিটে তার অসাধারণ ফ্রি-কিক ঠেকিয়ে দেন দেপোর্তিভো গোলরক্ষক দানিয়েল আরানজোভিয়া। এর আগে ইমানুয়েল আদেবায়োর শট অবশ্য পরাস্ত করেছিল দানিয়েলকে। কিন্তু বারে লেগে বল ফিরে আসে মাঠে। এই ড্রয়ের ফলে হোসে মরিনহোর দল শিরোপার দৌড়ে বেশ পিছিয়ে পড়লো। ২৫ খেলায় ৬১ পয়েন্ট নিয়ে আছে তালিকার দ্বিতীয় স্থানে। সমান খেলায় বার্সার পয়েন্ট ৬৮। বর্তমান চ্যাম্পিয়ান বার্সেলোনার পক্ষে গোল তিনটি করেন লিওনেল মেসি, ডেভিড ভিয়া ও পেদ্রো রড্রিগুয়েজ। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেড এগিয়েই চলেছে। অ্যালেক্স ফার্গুসনের দল উইগ্যানকে ৪-০ গোলে হারিয়ে আর্সেনালের চেয়ে চার পয়েন্ট এগিয়ে গেছে। ম্যান ইউয়ের পক্ষে হার্ভিয়ের হার্নান্দেজ দু'টি, ওয়েন রুনি ও ফ্যাবিও ডি সিলভা একটি করে গোল করেন। ২৭ খেলায় ৬০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার সব দলে উপরে রয়েছে ম্যান ইউ। দ্বিতীয় আর্সেনালের সংগ্রহ ৫৬। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/১৫৫৬ ঘ.