ঢাকা, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্ট ফোর ডটকম)- বাংলাদেশের প্রথম দ্রুততম মানবী শামীম আরা টলি মারা গেছেন। দীর্ঘদিন কিডনির রোগে ভোগার পর বৃহষ্পতিবার দুপুরে রাজধানীর বারডেম হাসপাতালে মারা যান তিনি।
মৃত্যুর সময় টলির বয়স হয়েছিল ৫৪ বছর। তিনি স্বামী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুরে নিজের বাড়িতে প্রথম জানাজা শেষে টলির মরদেহ মানিকগঞ্জে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করার কথা।
টলির স্বামী জাতীয় ম্যারাথনের সাবেক চ্যাম্পিয়ন জহিরুল হক রতন জানান, ২০০৭ সাল থেকে কিডনি রোগে ভুগছিলেন তার স্ত্রী। ল্যাবএইড হাসাপাতাল টলিকে বিনা খরচে চিকিৎসা দিয়েছিল।
১৯৭৩, ১৯৭৪ ও ১৯৭৫ সালের জাতীয় অ্যথলেটিক্স প্রতিযোগিতায় ১০০ মিটার
bdnews24