ঢাকা, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অলিম্পিক প্রাক-বাছাই পর্বের ফুটবলে কুয়েতের কাছে ২-০ গোল হেরেছে বাংলাদেশ।
খেলা হয় বুধবার কুয়েতের মোহাম্মদ আল হামাদ স্টেডিয়ামে।
খেলার প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে যায় কুয়েত। ৪৫ মিনিটে গোলটি করেন হামাদ আমান। নাসির আল কাহতানি ৪৮ মিনিটে ব্যাবধান বাড়ান।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানায়, হারলেও প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।
কয়েকটি সুযোগও পেয়েছিল গোল করার। কিন্তু আক্রমণভাগের খেলোয়াড়রা তা নষ্ট করেছেন।
ফিরতি খেলা হবে ৯ মার্চ ঢাকায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২৩৩৭ ঘ.
bdnews24