২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাঠ খোঁড়াখুঁড়ি করায় বাফুফের নিন্দা

কনসার্ট আয়োজনের জন্য বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ফুটবল মাঠ খোঁড়াখুঁড়ি করার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2011, 03:57 PM

Updated : 24 Aug 2022, 02:34 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৩ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কনসার্ট আয়োজনের জন্য বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ফুটবল মাঠ খোঁড়াখুঁড়ি করার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বুধবার সন্ধ্যায় বাফুফের সহ-সভাপতি বাদল রায় ও সদস্য ফজলুর রহমান বাবুল, হাসানুজ্জামান খান বাবলু, খুরশিদ আলম বাবুল ও শেখ আসলাম মাঠে উপস্থিত হয়ে এর তীব্র প্রতিবাদ জানান। কারণ ৯ মার্চ বাংলাদেশ ও কুয়েতের মধ্যে অলিম্পিক প্রাক-বাছাই পর্বের ফিরতি খেলা হবে এই মাঠেই। ঠিক এ সময় মাঠ খোঁড়াখুঁড়ি ঠিক হচ্ছে না বলে মনে করেন বাফুফের কর্মকর্তারা। কনসার্ট হবে বৃহষ্পতিবার। গান গাইবেন ভারতীয় শিল্পীরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২১৫২ ঘ.