২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লোকজ খেলাকে জনপ্রিয় করার উদ্যোগ

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) লোকজ খেলাকে সারা দেশে জনপ্রিয় করে তুলতে আবারো শুরু করছে 'স্পোর্টস ফর অল' কর্মসূচি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2011, 01:06 PM

Updated : 24 Aug 2022, 02:34 PM

ঢাকা. ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) লোকজ খেলাকে সারা দেশে জনপ্রিয় করে তুলতে আবারো শুরু করছে 'স্পোর্টস ফর অল' কর্মসূচি। প্রাথমিক পর্যায়ে ফরিদপুর জেলার ৩টি উপজেলার ৩টি স্কুলকে বেছে নেয়া হবে। যে সব স্কুলের মাঠ আছে, সে সব স্কুলে হা-ডু-ডু, দাড়িয়াবান্ধা, গোল্লাছুট, বৌচি, লাঠি খেলা ও সাতচাড়া খেলার জন্য খেলোয়াড়দের সাতদিন প্রশিক্ষণ দেয়া হবে। ১৫ মার্চ ফরিদপুর স্টেডিয়ামে আন্তঃস্কুল, কলেজ ও ক্লাবের মধ্যে একটি প্রতিযোগিতার আয়োজন করা হবে। প্রতিযোগিতায় থাকবে ১০০ মিটার, ২০০ মিটার ও রিকশা দৌড়, ধান বোনা, গরুর দৌড় ও রাখালের খড় কাটা। শিক্ষকদের জন্যও খেলা থাকবে একটি। পর্যায়ক্রমে সব জেলায় এই প্রতিযোগিতার আয়োজন করা হবে। এতে সহায়তা দেবে ব্রিটিশ কাউন্সিল ও ইন্টারন্যাশনাল ইন্সপাইরেশন বাংলাদেশ। এ জন্য বিওএ'র সঙ্গে তারা চুক্তিও করেছে। গত বছরও এই কর্মসূচি হাতে নিয়েছিল বিওএ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/১৮৫১ ঘ.