২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়াল মাদ্রিদদের ড্র, চেলসির জয়

চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার রাতে শেষ ষোলোর লড়াইয়ে অলিম্পিক লিঁওর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। অন্য খেলায় এফ সি কোপেনহেগেনের বিপক্ষে ২-০ গোলে জিতেছে চেলসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2011, 10:13 AM

Updated : 24 Aug 2022, 02:34 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার রাতে শেষ ষোলোর লড়াইয়ে অলিম্পিক লিঁওর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। অন্য খেলায় এফ সি কোপেনহেগেনের বিপক্ষে ২-০ গোলে জিতেছে চেলসি। লিঁওয়ের সঙ্গে শেষ ৫ বছরে পেরে ওঠেনি রিয়াল। ছয়বার খেলে হেরেছে তিনবার। আর বাকি তিনবার অমীমাংসিতভাবে শেষ হয়েছে খেলা। রিয়াল কোচ হোসে মরিনহো অবশ্য বলেছিলেন, জয় ধরা দেবে এবার। কিন্তু এবারো হার মানতে হলো রিয়ালকে। প্রাক্তন লিঁও খেলোয়াড় করিম বেনজামার গোলে যখন জয়ের স্বপ্ন দেখছিল রিয়াল, তখনই গোল করে খেলায় সমতা ফেরান বাফেতিম্বি গোমেজ। প্রথম খেলাটি লিঁওয়ের মাঠে হয়েছে বলে প্রতিপক্ষের মাঠে ড্র করার সুবিধা নিয়ে নিজেদের মাঠে ফিরতি খেলায় ১৬ মার্চ মাঠে নামবে রিয়াল। ছয় বছর পর চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে খেলায় স্বপ্ন তাই এখন দেখতেই পারে মরিনহোর দল। চেলসিও কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রেখেছে। প্রথমবারের মতো শেষ ষোলোতে জায়গা করে নেয়া কোপেনহেগেনের মাঠ থেকে ২-০ গোলের জিতে বাড়ি ফিরেছে তারা। দু'টো গোলই দেন নিকোলাস অ্যানেলকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/১৫৫৯ ঘ.