ঢাকা, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুয়েতের বিপক্ষে অলিম্পিক প্রাক বাছাই ফুটবল প্রতিযোগিতার একটি ম্যাচ খেলতে রোববার ঢাকা ছেড়ে যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। বাংলাদেশ বিমান যোগে রাত সাড়ে আটটায় ২৩ সদস্যের দলটির রওয়ানা হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) আটদিনের প্রশিক্ষণ ক্যাম্পে অংশ নিয়েছে দলটি।
কুয়েতের মাটিতে প্রথম ম্যাচ ২৩ ফেব্র"য়ারি। ঢাকায় ফিরতি ম্যাচ হবে ৯ মার্চ।
দল:
মোঃ নেহাল, ইয়ামিন আহমেদ মুন্না, আলমগীর কবির রানা , মিঠুন চৌধুরী - মুক্তিযোদ্ধা সংসদ।
মোঃ শাখাওয়াত রনী, সৈকত ভৌমিক, হাবিবুর রহমান সোহাগ, চৌম্রিন রাখাইন, আশরাফ মাহমুদ লিংকন, সহিদুল আলম - ঢাকা আবাহনী।
মোঃ ইউসুফ, উত্তম বনিক, নাইমুর রহমান শাহেদ, মোঃ মাহফুজুর রহমান বাবু, মোনায়েম খাঁন রাজু - শেখ রাসেল ক্রীড়া চক্র।
মোঃ শফিকুল ইসলাম বিপুল - ঢাকা মোহামেডান।
মোঃ জামাল হোসেন - রহমতগঞ্জ এমএফএস।
মোঃ মিন্টু শেখ, তৌহিদুল আলম সবুজ, শাহেদুল রহমান শাহেদ - শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
মোঃ মিতুল হাসান, শওকত রাসেল - ব্রাদার্স ইউনিয়ন।
তৌহিদুল ইসলাম সিদ্দিকী - চট্টগ্রাম আবাহনী লিঃ।
রাবার্ট রুবচিচ - কোচ।
সাইফুল বারি টিটু - সহকারি কোচ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এসএনএল/১৮৩২ ঘ.
bdnews24