ঢাকা, ফেব্র"য়ারি ১৪ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দু'সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে বাংলাদেশ লিগ। কুয়েতের বিপক্ষে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের অলিম্পিক ফুটবলের প্রাক-বাছাই পর্বের খেলার জন্য এই সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বাংলাদেশ ২৩ ফেব্র"য়ারি কুয়েতের বিপক্ষে খেলবে সে দেশের মাটিতে। তাই ১৪ থেকে ২৬ ফেব্র"য়ারি পর্যন্ত বাংলাদেশ লিগের খেলা স্থগিত রাখা হবে।
এরপর নবম পর্বের খেলা শুরু হবে নতুন সূচি অনুযায়ী। ২৭ ফেব্র"য়ারি ঢাকা আবাহনী ও ফেনী সকার ক্লাবের খেলার মধ্য দিয়ে শুরু হবে এই পর্বের খেলা।
কুয়েতের বিপক্ষে ফিরতি খেলার জন্য দশম পর্বের মাঝামাঝি সময়ে আবারো স্থগিত করা হবে লিগ। তখন খেলা বন্ধ থাকবে ৬ থেকে ১১ মার্চ পর্যন্ত।
ফিরতি খেলা হবে ৯ মার্চ রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/১৮১১ ঘ.
bdnews24