২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হোঁচট খেল বার্সেলোনা

স্পেনের লা লিগায় স্পোর্টিং গিবসন ও বার্সেলোনার খেলা অমীমাংসিতভাবে শেষ হয়েছে। উভয় দলই ১টি করে গোল করে। পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ডেভিড ভিয়ার গোলে হারের হাত থেকে রক্ষা পায় বার্সা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2011, 03:59 PM

Updated : 24 Aug 2022, 02:31 PM

ঢাকা, ফেব্রুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্পেনের লা লিগায় স্পোর্টিং গিবসন ও বার্সেলোনার খেলা অমীমাংসিতভাবে শেষ হয়েছে। উভয় দলই ১টি করে গোল করে। পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ডেভিড ভিয়ার গোলে হারের হাত থেকে রক্ষা পায় বার্সা। অন্যান্য খেলায় আতলেটিকো মাদ্রিদকে ১-২ গোলে হারিয়েছে ভালেন্সিয়া। আর আরিনার শেষ মিনিটের গোলে সেভিয়ার বিপক্ষে ২-৩ গোলের জয় পেয়েছে ১০ জনের দল রেসিং সান্তাদার। পয়েন্ট তালিকার ১২ নম্বর দলের বিপক্ষে বার্সেলোনা জিততে পারবে না, বার্সেলোনার ঘোর সমালোচকরাও হয়তো তা কল্পনা করে নি। খেলার তখন ১৬ মিনিট। ধারার বিপরীতে বা-প্রান্ত দিয়ে বল নিয়ে বার্সার রক্ষণভাগে ঢুকে পড়েন ডেভিড বারাল। বার্সার গোলরক্ষক ভিক্টর ভালদাসকে হতোভম্ব করে বল জড়িয়ে দেন বার্সার জালে। বার্সাকে গোল দেয়া চাট্টিখানি কথা নয়। গোল যখন হয়েই গেছে, এবার তা ধরে রাখার পালা। এরপরের খেলার চিত্র হলো - বার্সার আক্রমণ আর স্পোর্টিংয়ের সেই আক্রমণ প্রতিহত করা। প্রথমার্ধ বার্সার জন্য গোল শূন্যই কাটলো। শেষ পর্যন্ত ৮০ মিনিটে রক্ষা পেল বার্সা। পুরোটা সময় দুর্দান্ত খেলা স্পোর্টিং গোলরক্ষক পিচু কুয়েলার আটকাতে পারেন নি ডেভিড ভিয়ার শট। খেলায় সমতা ফিরে আসে। পরের ১০ মিনিট ও অতিরিক্ত পাঁচ মিনিট আক্রমণের বন্যা বইয়ে দিয়েও গোল পায়নি বার্সা। তাই স্পোর্টিং গিবসনের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে কাতালিয়ানদের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসএনএল/২১৫২ ঘ.