২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম মোহামেডানকে হারিয়ে তৃতীয় স্থানে রহমতগঞ্জ

ইদ্রিস কাসিরির জোড়া গোলে বাংলাদেশ ফুটবল লিগে রোববার রহমতগঞ্জ এমএফএস ২-১ গোলে হারিয়েছে চট্টগ্রাম মোহামেডানকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2011, 01:38 PM

Updated : 24 Aug 2022, 02:31 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইদ্রিস কাসিরির জোড়া গোলে বাংলাদেশ ফুটবল লিগে রোববার রহমতগঞ্জ এমএফএস ২-১ গোলে হারিয়েছে চট্টগ্রাম মোহামেডানকে। এ জয়ের ফলে ১৬ পয়েন্ট নিয়ে তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে রহমতগঞ্জ। মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে। ১৭ পয়েন্ট নিয়ে ঢাকা আবাহনী দ্বিতীয়। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল জাতীয় স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধেই দুই গোল আদায় করে নেয় রহমতগঞ্জ। খেলার ৩৪ মিনিটে ইদ্রিস কাসিরি রহমতগঞ্জের পক্ষে প্রথম গোল করেন।৭ মিনিট পর ব্যবধান দ্বিগুন করেন সেই কাসিরি। প্রথমার্ধে দুই গোলে এগিয়ে থেকে জয় একরকম নিশ্চিত করে ফেলে রহমতগঞ্জ। খেলায় ফিরতে দ্বিতীয়ার্ধে একরকম মরিয়া হয়ে ওঠে চট্টগ্রাম মোহামেডান। তারা কয়েকটি সুযোগও তৈরি করে। ৭৬ মিনিটে স্যালিসু ব্লামোর গোলে ব্যবধান কমায় রহমতগঞ্জ। আর গোল না পাওয়ায় শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি চট্টগ্রামের দলটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এসএনএল/১৯৩৫ ঘ.