ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুয়েতের বিপক্ষে অলিম্পিক প্রাক বাছাই ফুটবল প্রতিযোগিতাকে সামনে রেখে আট দিনের প্রশিক্ষণ ক্যাম্প শনিবার থেকে শুরু হয়েছে। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) প্রশিক্ষণ ক্যাম্প অনুশীলন চালাবে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দল।
২০ ফ্রেব্র"য়ারি বিকেএসপি থেকেই কুয়েতের উদ্দেশে রওনা হবে দলটি।
২৩ ফেব্র"য়ারি স্বাগতিকদের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলবে বাংলাদেশ দল। ৯ মার্চ ঢাকায় হোম ম্যাচটি হবে।
শনিবার দুপুরে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে কোচ রবার্ট রুবচিচের কাছে রিপোর্ট করে বিকেএসপির উদ্দেশে রওনা হয়ে যায় দলটি। বিকেএসপিতে বিকেলে একঘন্টার অনুশীলনও করে জাতীয় দল।
প্রথম দিনে ২১ জন খেলোয়াড় ক্যাম্পে যোগ দেন । খেলা থাকার কারণে ব্রাদার্সের শওকত রাসেল ও রহমতগঞ্জের জামাল ক্যাম্পে যোগ দিতে পারেননি।
এদিকে দীর্ঘদিন পর হলেও মোহামেডানের গোলরক্ষক কোচ আতিককে জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাফুফে।
দল: মোঃ নেহাল, ইয়ামিন আহমেদ মুন্না, আলমগীর কবির রানা , মিঠুন চৌধুরী - মুক্তিযোদ্ধা সংসদ।
মোঃ শাখাওয়াত রনী, সৈকত ভৌমিক, হাবিবুর রহমান সোহাগ, চৌম্রিন রাখাইন, আশরাফ মাহমুদ লিংকন, সহিদুল আলম - আবাহনী লিঃ, ঢাকা।
মোঃ ইউসুফ, উত্তম বনিক, নাইমুর রহমান শাহেদ, মোঃ মাহফুজুর রহমান বাবু, মোনায়েম খাঁন রাজু - শেখ রাসেল ক্রীড়া চক্র।
মোঃ শফিকুল ইসলাম বিপুল - ঢাকা মোহামেডান।
মোঃ জামাল হোসেন - রহমতগঞ্জ এমএফএস।
মোঃ মিন্টু শেখ, তৌহিদুল আলম সবুজ, শাহেদুল রহমান শাহেদ - শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
মোঃ মিতুল হাসান, শওকত রাসেল - ব্রাদার্স ইউনিয়ন।
তৌহিদুল ইসলাম সিদ্দিকী - চট্টগ্রাম আবাহনী লিঃ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এসএনএল/২০৪১ ঘ.
bdnews24