ঢাকা, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় টেনিস প্রতিযোগিতায় পুরুষ এককের শিরোপা জিতেছেন শীর্ষ বাছাই ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টারের অমল রায়।
তিনি ৬-১ ও ৬-২ গেমে হারান নরডিক ক্লাবের আলমগীর হোসেনকে।
পুরুষ দ্বৈতের শিরোপা জেতেন অমল রায় ও রঞ্জন রাম জুটি। তারা ৪-৬, ৬-২ ও ৬-২ গেমে হারান আনোয়ার হোসেন ও দীপু লাল জুটিকে।
মহিলা এককে শিরোপা জেতেন জাতীয় টেনিস কমপ্লেক্সের সারদা আলম। তিনি ৬-২ ও ৬-০ গেমে হারান জাতীয় টেনিস কমপ্লেক্সের সাথী সরকারকে।
মহিলা দ্বৈতে শিরোপা নিজের করে নেন সারদা আলম ও সাথী সরকার জুটি। তারা ৬-২ ও ৬-৩ গেমে হারান ঈশিতা আফরোজ ও আয়েশা সুলতানা জুটিকে।
বালক এককে জাতীয় টেনিস কমপ্লেক্সের বিপ্লব রাম ৬-৪ ও ৭-৫ গেমে টেনিস কমপ্লেক্সের রুস্তম আলীকে হারিয়ে শিরোপা জেতেন।
বালিকা এককে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ঈশিতা আফরোজ ৬-২ ও ৬-৪ গেমে একই প্রতিষ্ঠানের আয়েশা সুরতানাকে হারিয়ে শিরোপা জেতেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২০১০ ঘ.
bdnews24