২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তোরেসের চেলসি অভিষেকেই হার

চেলসিতে ফার্নান্দো তোরেসের অভিষেকটা ভালো হলো না। তার সাবেক ক্লাব দল লিভারপুলের কাছে এদিন ১-০ গোলে হেরে গেছে চেলসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2011, 03:54 PM

Updated : 24 Aug 2022, 02:28 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চেলসিতে ফার্নান্দো তোরেসের অভিষেকটা ভালো হলো না। তার সাবেক ক্লাব দল লিভারপুলের কাছে এদিন ১-০ গোলে হেরে গেছে চেলসি। দিনের অন্য খেলায় বার্মিংহাম সিটি একই ব্যবধানে হারায় ওয়েস্ট হ্যামকে। বৃটিশ রেকর্ড ৫০ মিলিয়ন পাউন্ডে লিভারপুল থেকে চেলসিতে যোগ দেয়া তোরেস এদিন তার নামের প্রতি সুবিচার করে খেলতে পারেননি। শেষ পর্যন্ত খেলার ৬৬ মিনিটে তাকে মাঠ থেকে তুলে নেন চেলসি কোচ কার্লো আনচেলত্তি। তোরেসের বদলে মাঠে নামেন সালোমন কালু। লিভারপুলের মিরেলেস ৬৯ মিনিটে খেলার একমাত্র গোলটি করেন। স্টিভেন জেরার্ডের ক্রস জটলার মধ্যে গিয়ে পড়লে চেলসি গোলরক্ষক ও রক্ষণভাগের খেলোয়াড় ইভানোভিচকে ফাঁকি দিয়ে বল জালে জড়িয়ে দেন মিরেলেস। এ হারের ফলে শিরোপা দৌড় থেকে প্রায় ছিটকে গেছে বর্তমান চ্যাম্পিয়ন চেলসি। লিগের শীর্ষ দল ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান ১০। ম্যান ইউ'র পয়েন্ট ৫৪। আর্সেনাল ৫০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৪৯। তারা আছে তৃতীয় স্থানে। চেলসি চতুর্থ স্থানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২১২২ ঘ.