২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শীর্ষ স্থান ধরে রেখেছেন সিদ্দিক

গ্রামীণফোন মাস্টার্স গলফ প্রতিযোগিতার তৃতীয় দিনও শীর্ষস্থান ধরে রেখেছেন গলফার সিদ্দিকুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2011, 12:22 PM

Updated : 24 Aug 2022, 02:27 PM

ঢাকা, ফেব্র"য়ারি ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গ্রামীণফোন মাস্টার্স গলফ প্রতিযোগিতার তৃতীয় দিনও শীর্ষস্থান ধরে রেখেছেন গলফার সিদ্দিকুর রহমান। তৃতীয় পর্বের খেলায় শনিবার সিদ্দিক আগের দুই দিনের মতো ভালো খেলতে পারেননি। রাউন্ড শেষ করেন তিনি ৬৯ স্ট্রোকে। বৃহষ্পতিবার শেষ করেন ৬৬ স্ট্রোকে। আর শুক্রবার ৬৫ স্ট্রোকে। তার স্কোর দাঁড়িয়েছে ২০০ তে। সিদ্দিকের পরেই আছেন বাংলাদেশের আরেক গলফার মিলন আহমেদ। তিনি রাউন্ড শেষ করেন ৬৮ স্ট্রোকে। আগের দুই দিনে শেষ করেন ৬৯ ও ৭২ স্ট্রোকে। তার স্কোর ২০৯। জাপানের গলফার ইউসুকি তুসকাদা আছেন তৃতীয় স্থানে। রাউন্ড শেষ করেন তিনি ৬৯ স্ট্রোকে। আগের দুই দিনে শেষ করেন ৭১ ও ৭০ স্ট্রোকে। তার স্কোর ২১০। ২১১ স্কোর করে চতুর্থ স্থানে আছেন বাংলাদেশের লিটন হাওলাদার। আর ইংল্যান্ডের রোজ ক্যানোভান আছেন পঞ্চমে। তার স্কোর ২১২। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/১৮০৮ ঘ.