২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিতেছেন প্রথম সারির সব খেলোয়াড়

জাতীয় টেনিস প্রতিযোগিতার প্রথম পর্বের খেলায় শনিবার অমল রায়, খন্দকার মামুন ও দেলোয়ার হোসেনসহ প্রথম সারির সব খেলোয়াড়ই জিতেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2011, 12:04 PM

Updated : 24 Aug 2022, 02:27 PM

ঢাকা, ফেব্র"য়ারি ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় টেনিস প্রতিযোগিতার প্রথম পর্বের খেলায় শনিবার অমল রায়, খন্দকার মামুন ও দেলোয়ার হোসেনসহ প্রথম সারির সব খেলোয়াড়ই জিতেছেন। পুরুষ এককে ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টারের অমল ৬-০ ও ৬-০ গেমে এনটিসির গুলজার লালকে হারান। ঢাকা ক্লাবের মামুন ৬-২ ও ৬-২ গেমে জেতেন নেভি ক্লাবের চান্নু লালের বিপক্ষে। আমেরিকান ক্লাবের দেলোয়ার ৭-৫ ও ৬-০ গেমে হারান মানিকগঞ্জ টেনিস ক্লাবের সেলিম হোসেনকে। এনটিসির আসমত উল্লাহ ৭-৬ ও ৭-৫ গেমে জেতেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) সাজ্জাদ হোসেনের বিপক্ষে। জেডআইটিসির পৃথুল মন্ডল ৬-২ ও ৬-১ গেমে হারান হোটেল শেরাটনের নিরঞ্জন রামকে। এনটিসির বশির গাজী ৬-৪ ও ৬-২ গেমে জেতেন আমেরিকান ক্লাবের সৌরভের বিপক্ষে। আমেরিকান ক্লাবের লক্ষ্মণ লাল ৬-২ ও ৬-২ গেমে জাতীয় টেনিস কমপ্লেক্সের রুবেলকে হারান। এছাড়া ব্রিটিশ হাইকমিশন ক্লাবের আনোয়ার হোসেন ৬-১ ও ৬-৪ গেমে গুলশান ক্লাবের ইলিয়াসকে, নওগাঁ টেনিস ক্লাবের সোহান ৬-১ ও ৬-৪ গেমে জেডআইটিসির হ্যারিকে, এনটিসির বিপ্লব রাম ০-৬, ৬-৪ ও ৬-৪ গেমে হারান নরডিক ক্লাবের কাঞ্চন রামকে। দিনের অন্যান্য খেলায় জেতেন এনটিসির জামিল ভূঁইয়া, ওমর ফারুক সানি, রঞ্জন রাম, রুস্তম আলী মিলন হোসেন, সজিব পাশি। এছাড়া নরডিক ক্লাবের দীপু লাল, বিকেএসপির তানজির আহমেদ, এনটিসির মহিউদ্দিন সবুজ ও নরডিক ক্লাবের আলমগীর হোসেন নিজ নিজ প্রতিপক্ষকে হারিয়ে উঠেছেন দ্বিতীয় পর্বে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/এসএনএল/১৭৪৪ ঘ.