ঢাকা, জানুয়ারি ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রমনা টেনিস কমপ্লেক্সে শুক্রবার জাতীয় টেনিস প্রতিযোগিতা শুরু হয়েছে।
৩৪৯জন খেলোয়াড় প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। মোট ৮টি ইভেন্টে তারা প্রতিদ্বন্দ্বিতা করবে।
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সভাপতি ও সেনা বাহিনীর প্রধান জেনারেল আব্দুল মূবীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এসএনএল/১৭১০ ঘ.
bdnews24